• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সেনা অভিযান টের পেয়ে লাফিয়ে নিহত কংসাই

  খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০৫:১৩ পি.এম.
শেয়ার করুন 0
মগ লিবারেশন পার্টির প্রধান কংসাই-ছবি ভিওডি বাংলা
মগ লিবারেশন পার্টির প্রধান কংসাই-ছবি ভিওডি বাংলা

সেনা অভিযানের খবর পেয়ে নিজেকে রক্ষার চেষ্টায় তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন মগ লিবারেশন পার্টির প্রধান কংসাই (৩৪)। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শান্তিনগর এলাকায় জনৈক রঞ্জিত দের বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন কংসাই। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন শাইয়েন কাদিরের নেতৃত্বে সেখানে অভিযান চালায়।

অভিযান শুরু হলে অভিযানের খবর পেয়ে কংসাই তিনতলা থেকে লাফ দেন এবং পাশের একটি কচু বাগানে পড়ে গুরুতর আহত হন। সেনা সদস্যরা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সেনা অভিযান চলাকালে ভেতর থেকে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। পরে কংসাই পালানোর চেষ্টা করলে ভবন থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন এবং পরে মারা যান।

নিহত কংসাইয়ের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সিন্দুকছড়ি এলাকায়। তিনি মগ লিবারেশন পার্টির প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার