• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

  চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শহরের বাকলিয়ার এক্সেস রোডে ঝুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাতের পর তা আশপাশের কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশন থেকে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে একটি ঝুটের গুদামে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বাসাবাড়িতে। ঝুটের গুদাম ও কারখানাটি ব্যক্তি মালিকানাধীন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, পানি সরবরাহে ঘাটতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের উপস্থিতিও আগুন নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে রাত ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পুরোপুরি নির্বাপণের কাজ চলমান রয়েছে।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার