• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

মাদরাসার আবাসিক থেকে ২ ছাত্রীর মরদেহ উদ্ধার

  গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ১১:১৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসা থেকে দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-লেবুডাঙ্গা গ্রামের মো. তরিকুলের মেয়ে তানিয়া আক্তার (১২) এবং বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

পুলিশ ও মাদরাসা সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে মাদরাসার আবাসিক ভবনে ঘুমিয়ে পড়ে ছাত্রীরা। রাত দেড়টার দিকে হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। বিষয়টি টের পেয়ে মাদরাসায় দায়িত্বরত শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের ও পরিবারের সদস্যদের খবর দেন।

শনিবার (১৬ আগস্ট) ভোরে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণের মধ্যেই তানিয়াও মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলিম উদ্দিন জানান, তানিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার বাম পায়ের গোড়ালিতে ক্ষতের চিহ্ন ছিল। জামিলার শরীরে তেমন কোনো বাহ্যিক চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়া বা সাপের কামড় থেকে মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও