• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

গৌরীপুরে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন


প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ১২:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কালিপুর দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য আবু তাহের মানিক মাস্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু (ভিপি শামছু)।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন আবু তাহের সিদ্দিক মানিক।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম কামাল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, বিএনপি নেতা আব্দুর রউফ মেম্বার, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম শরীফুল্লাহ লিটন এবং উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী মৃধা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সদস্য মীর হোসেন সরকার মিরন, যুবদলের সদস্য শাকিব মুন্সীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও