• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ঢাকাতে বিশেষ আয়োজন

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ০২:০৮ পি.এম.
শেয়ার করুন 0
কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু-ছবি সংগৃহীত
কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু-ছবি সংগৃহীত

বাংলাদেশের রক সংগীতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পথিকৃৎ, উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট ও ‘গিটারের জাদুকর’ খ্যাত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর আজ ৬৪তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। আয়োজনে নেতৃত্ব দিয়েছে ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা, এলআরবি ব্যান্ডের সদস্যরা এবং তার দীর্ঘ সংগীতজীবনের সহযোদ্ধারা।

‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শিরোনামের এই আয়োজনে শিল্পীর স্মৃতিচারণ করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকেই।

আলোচনার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরা পরিবেশন করবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান। এছাড়াও, অনুষ্ঠানে প্রকাশ করা হবে তার কিছু অপ্রকাশিত গান-যা এই কিংবদন্তির সৃষ্টিকে আরও সমৃদ্ধ করবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল