• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজধানীতে কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মৃত্যু

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০১:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোরে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আব্দুর রহমান একই এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমামতি করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজের ইমামতি করতে বাড়ি থেকে রওনা হন। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কায় মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন আব্দুর রহমান।
 
পরে এলাকাবাসী আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ