• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব

  ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০৬:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলায় নানা আয়োজনে উদ্‌যাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পোনা অবমুক্ত, র‍্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উদ্বোধনী আয়োজন শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও রাহুল চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আয়সা সিদ্দিকা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন।

সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য চাষে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সফল উদ্যোক্তা ও চাষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ইউএনও রাহুল চন্দ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার