• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজবাড়ীতে প্রাইভেটকারসহ ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০১:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের ঘটনায় সেলিম খান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলী পাড়ার আব্দুর রব খানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলীর পাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম খানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ি থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি, ২টি স্টিলের চাপাতি ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

ভুক্তভোগী আবু হানিফ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ৫ মে দুপুরে রাজবাড়ী সদরের আলাদীপুর থেকে ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকা তুলে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেটের কাছে কয়েকজন যুবক তার রিকশার গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে মাদক রাখার অভিযোগ তুলে অস্ত্র ঠেকিয়ে তাকে একটি প্রাইভেটকারে তুলে নেয়।

পরে তার হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ব্যাংক থেকে তোলা ১ লাখ টাকা এবং মানিব্যাগে থাকা আরও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর শহিদওহাবপুর আখ সেন্টারের পাশে নির্জন স্থানে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় আবু হানিফ গত ৮ মে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে সোমবার গ্রেপ্তার সেলিম খান আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন রাজবাড়ী ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার