• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজবাড়ীতে শিশু খাদ্যে ভেজাল, প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৫:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা


রাজবাড়ীর পাংশায় শিশু খাদ্যে ভেজাল ও অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযোগের ভিত্তিতে স্বর্ণগড়া গ্রামের ‘সায়মা আইসরবো’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়ক ব্যবহার, আমদানিকারকের তথ্যবিহীন ফ্লেভার ও রং মেশানো, উৎপাদনের তারিখে জালিয়াতি এবং মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে পণ্য উৎপাদনের প্রমাণ মেলে।

এ ধরনের অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উৎপাদিত ও মজুদ থাকা ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, “শিশু খাদ্যে ভেজাল মিশ্রণ মারাত্মক অপরাধ। আমরা অভিযোগ পেলে নিয়মিত অভিযান চালিয়ে যাব।”

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার