• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

গৌরীপুরে বালুয়া নদী থেকে তিনটি অবৈধ বাঁধ অপসারণ


প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৬:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে বালুয়া নদীর মাঝ থেকে তিনটি অবৈধ বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কান্দার ও গাগলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদীর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। এ সময় গৌরীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নদীতে দেওয়া বাঁধ অপসারণ করা হয়েছে। এসব বাঁধের কারণে ফসলি জমি পানিতে তলিয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছিল। তিনি আরও বলেন, “নদীতে এভাবে বাঁধ দেওয়া অন্যায় ও বেআইনি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এগুলো ভেঙে ফেলা হয়েছে।”

কান্দার গ্রামের বাসিন্দা রহমত আলী বলেন, বাঁধের কারণে তাঁর প্রায় ৮০ শতক জমি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া অন্তত তিন গ্রামের প্রায় এক শ বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/মোঃ হুমায়ুন কবির/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও