• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

গৌরীপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত


প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৬:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোকশেদ আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকশেদ ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। কৃষিকাজ করতেন তিনি। তাঁর স্ত্রী ও দুটি শিশুসন্তান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোকশেদের চাচা বাচ্চু মিয়া ও তাঁর ছেলে আকাশ মিয়ার মধ্যে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঝগড়া থামাতে এগিয়ে যান মোকশেদ। কিন্তু হঠাৎ আকাশ ছুরি দিয়ে মোকশেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

নিহতের মা পারুল বেগম বলেন, “মোকশেদ শুধু ঝগড়া থামাতে গিয়েছিল। সেখানে আকাশের ছুরিকাঘাতে আমার ছেলেকে হারালাম।”

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

ভিওডি বাংলা/হুমায়ুন কবির/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও