• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‎আগামীকাল গাইবান্ধার মওলানা ভাসানি সেতুর উদ্বোধন

  গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (২০ আগস্ট) উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর স্বপ্নের মওলানা ভাসানি সেতু।

দুপুর ১২টায় সেতুটির আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আনুষ্ঠানিক উদ্ধোধনের পর সেতু এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় করবেন তিনি।
 
এর আগে প্রথমে গত ২ আগস্ট ও পরে তারিখ পিছিয়ে ২৫ আগস্ট সেতুটি উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়েছিল।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, সেতুটির নাম প্রথমে তিস্তা সেতু করা হলেও সম্প্রতি মন্ত্রনালয়ের নির্দেশে সেতুটির নাম মওলানা ভাসানি সেতু করা হয়েছে। কাল উদ্ধোধনের পর এটি জনসাধারনের জন্য খেুলে দেয়া হবে।

‎তিনি জানান, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তিস্তা নদীর ওপর এই সেতু নির্মিত হয়েছে।

প্রায় এক হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডি’র নির্মিত অন্যতম বৃহৎ সেতু। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারীর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে দুই জেলার মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ সৃষ্টি করবে।

সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডার এ সেতুটি নির্মাণ করেছে।

‎সেতুটিতে বসানো হয়েছে ৩১টি স্প্যান। রঙ, লাইটিংসহ পুরো সেতুর অবকাঠামো এখন নয়নাভিরাম। সেতুর পাশাপাশি এর উভয়পাশে স্থায়ীভাবে নদী শাসন করা হয়েছে প্রায় সাড়ে ৩ কিলোমিটার। সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে ৮৬ কিলোমিটার।

‎২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুটির কাজের ফলক উন্মোচন করা হয়। কিন্তু এর নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। নির্মাণ ব্যয় হয় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা।


ভিওডি বাংলা/ ইমন মিয়া/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার