• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন

শ্রীপুরের নাকোল ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ

  শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০৭:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । বুধবার (২০ আগস্ট) বেলা ১১ টা থেকে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নাকোল ইউনিয়নের মোট ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । নির্বাচনে সভাপতি পদে  মিয়া শরাফত হোসেন শুকুর, মিজানুর রহমান ও মোঃ রবিউল আলম খান রবি, সাধারণ সম্পাদক পদে মইনুল হাসান মুক্তি, মোঃ মনিরুজ্জামান হোসেন মহব্বত, শহিদুল ইসলাম, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মুক্তি মাহমুদ, জুয়েল শেখ, বাচ্চু মোল্লা ও দুলাল শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন । 

নির্বাচন পরিচালনায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও সহকারী টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ আলমগীর হোসেন। 

নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলাা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।নির্বাচনে রবিউল আলম খান রবি সভাপতি, মোঃ মনিরুজ্জামান হোসেন মহব্বত সাধারণ সম্পাদক ও জয়েল শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।  

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও