• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  নড়াইল প্রতিনিধি
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০৮:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০ আগস্ট বুধবার  বিকালে  নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে কর্মসুচির মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা,  আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি।

নড়াইল চৌরাস্তা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 
 
র‌্যালি শেষে আলোচনা সভায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান পাশা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগ, নড়াইল পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ আমির সোহেল, সদস্য সচিব ফিরোজ মোল্যা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান পাশা বক্তব্যে  , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবকদলের জেলা, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে জোরালোভাবে কাজ করার আহবান জানান।

আলোচনা সভা শেষে নড়াইল কালিদাস ট্যাংক পুকুর পাড়ে বৃক্ষের চারা রোপন করেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে সদর উপজেলা ও পৌর সভার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার