• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

উল্লাপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা

  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ১১:২২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্রামীণ জনপদে এখন চলছে পাট আঁশ ছাড়ানোর ব্যস্ত মৌসুম। বর্ষার পানিতে নেমে ঘণ্টার পর ঘণ্টা কষ্টসাধ্য এ কাজ করছেন কৃষকরা। ছবিতে দেখা যায় দু’জন কৃষক কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে হাতে আঁকড়ে ধরে রাখা পাটের আঁশ ছাড়াচ্ছেন। পাশে সারি সারি করে পানিতে ডোবানো পাট ভাসছে। এভাবেই আঁশ ছাড়িয়ে বাজারে বিক্রির উপযোগী করছেন তারা। গ্রামীণ জীবনের সঙ্গে মিশে আছে এ কষ্ট, আবার রয়েছে ফসল ঘরে তোলার আনন্দও। 

‎উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর উল্লাপাড়ায় ১ হাজার ৬৭০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ১ হাজার ৩৪০ হেক্টর জমির পাট কর্তন সম্পন্ন হয়েছে। স্থানীয় কৃষকরা মূলত দেশী, তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাট চাষ করে থাকেন। 

‎বর্তমানে বাজারে সাধারণ মানের পাট মণপ্রতি ৩২০০ থেকে ৩৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বিশেষভাবে ভালো আঁশ হলে দাম ৪০০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। কৃষি কর্মকর্তার মতে, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পাটের ফলন ভালো হয়েছে। ফলে কৃষকরা দাম পেয়ে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন।

‎স্থানীয় কৃষকরা জানান, পাট চাষের সবচেয়ে কষ্টকর ধাপ হলো আঁশ ছাড়ানো। জমি থেকে পাট কেটে এনে পানিতে ১৫ থেকে ২০ দিন ডুবিয়ে রাখতে হয়। এরপর পচন ধরলে পানিতে নেমে আঁশ ছাড়াতে হয়। এই কাজ করতে গিয়ে অনেক সময় কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা কোমরপানি বা বুকপানিতে দাঁড়িয়ে থাকতে হয়। এতে শরীর ভিজে নানা রোগের ঝুঁকি বাড়ে। 

‎আরেকজন কৃষক বলেন, ‘আমরা অনেক কষ্ট করে পানিতে দাঁড়িয়ে আঁশ ছাড়াই। শরীর ভিজে থাকে ঘন্টার পর ঘণ্টা। তবুও আঁশ ছাড়ানো ছাড়া উপায় নেই। যদি কোনো যন্ত্র দিয়ে সহজে আঁশ ছাড়ানো যেত, তবে কৃষকের কষ্ট অনেকটা কমতো।’

‎পাট উল্লাপাড়ার গ্রামীণ অর্থনীতির অন্যতম ভরসা। পাট আঁশ বিক্রি করে কৃষকেরা নগদ অর্থ পান। আবার পাটখড়ি দিয়ে তৈরি হয় ঘরের বেড়া, জ্বালানি কিংবা গরু ছাগলের খাবার। এ কারণে পাটকে এখনও সোনালী আঁশ বলা হয়।

‎স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ও রপ্তানি বাজারেও উল্লাপাড়ার পাটের ভালো চাহিদা রয়েছে।

‎বর্ষাকালে উল্লাপাড়ার খাল-বিল, জলাশয়ে একসাথে হাজার হাজার আঁটি পাট ডোবানো থাকে। কয়েকজন কৃষক মিলে একসাথে নামেন পানিতে। হাতে আঁশ টেনে আলাদা করেন। এসময় পাশে ছোট ছেলেরা ও সাহায্য করে।

ভিওডি বাংলা-রাকিবুল ইসলাম রাকিব/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও