• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গ্যাস স্টেশনে বিস্ফোরণে বাসসহ ১১ যান ভস্মীভূত, আহত ৬

  নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ০২:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি গ্যাস স্টেশনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি সিএনজি, একটি বাসসহ স্টেশনটি পুড়ে গেছে। এ সময় ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোর ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজারের দায়িত্বে থাকা শোয়েব আহমদ।

এতে ওই স্টেশনে দূর-দূরান্ত থেকে গ্যাস নিতে আসা গাড়ির লোকজন ও স্থানীয়রা নিরাপত্তার জন্য দিগ্বিদিক ছুটতে শুরু করেন। এ সময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও সিএনজি স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন এবং চারজন সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, “আমরা তিনতলায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শুনি 'আগুন আগুন' বলে মানুষ চিৎকার দিচ্ছে। উঠে দেখি চারদিকে আগুন। আমরা তিনজন তিনতলা থেকে ধানি জমির কাদার মধ্যে লাফ দিয়ে পড়ে প্রাণে রক্ষা পাই।”

তিনি বলেন, ‘বাসের মধ্যে গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। আমাদের ছয়জন আহত হয়েছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণ করি। আগুনে ১০টি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো পাম্প পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার