• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মানিকছড়ির কালাপানিতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ০৯:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে এমপি হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানিতে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় কালাপানি স্কুলপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং স্কুলপাড়া ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈন উদ্দিন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনের যৌথ সঞ্চালনায় এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম রকি, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, এমদাদুল হক, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কলেজ ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ভূট্রোসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, এই অঞ্চলের উন্নয়নের কান্ডারী সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী করতে সকল পাহাড়ি বাঙ্গালী ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার