• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

তালায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ

  সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৫:২৮ পি.এম.
শেয়ার করুন 0
রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, সেমাই কারখানা দখলের চেষ্টা এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে দাদু ভাই তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ভুক্তভোগী জেসমিন আক্তার লিপি, শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর)।

শুক্রবার (২২ আগস্ট) এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

জেসমিন আক্তার লিপি জানান, দেশের বিভিন্ন জেলায় সুপরিচিত শপিং মল ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘শপিং ভ্যালী’ ২০২২ সালে তালা উপজেলার আটারই গ্রামে ১৩ শতক জমির উপর “শপিং ভ্যালী সেমাই কারখানা” প্রতিষ্ঠা করে। মৃত আব্দুর রহমানের ছেলে ইমরান হোসেন রিপনের কাছ থেকে জমিটি ১৮ লাখ ৯০ হাজার টাকায় ১০ বছরের জন্য লিজ নেওয়া হয়। পরবর্তীতে ইমরান হোসেনের নিকটস্থ আরও ২০ শতক জমি কিনে কোম্পানির নামে রেজিস্ট্রি করা হয়। বিগত চার বছর ধরে ওই জমিতে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন হয়ে আসছে।

তিনি জানান, সম্প্রতি রফিকুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে কারখানাটি দখলের চেষ্টা করছেন। তিনি নিয়মিত চাঁদা দাবি করেন, আর তা দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তা ও কর্মচারীদের হত্যার হুমকি দেন। গত ১৩ জুলাই সকাল ১০টায় তিনি কারখানায় প্রবেশ করে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন। অভিযোগে আরও বলা হয়েছে, ওই সময় তিনি কোম্পানিতে ভাঙচুর চালান, কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাইয়ের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন, ‘দলের মধ্যে কোনো দখলদার বা চাঁদাবাজের ঠাঁই নেই। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও