• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

  গাজীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
জিএমপির সংবাদ সম্মেলনে জিএমপির উপ-কমিশনার (ক্রাইম) রবিউল হাসান।ছবি: সংগৃহীত
জিএমপির সংবাদ সম্মেলনে জিএমপির উপ-কমিশনার (ক্রাইম) রবিউল হাসান।ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় তদন্ত শেষে মাত্র ১১ কর্মদিবসের মধ্যে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে জিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিএমপির উপ-কমিশনার (ক্রাইম) রবিউল হাসান।

তিনি জানান, তদন্তে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলায় আসামিদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে। তবে নিহত সাংবাদিক তুহিনের ব্যবহৃত দুটি মোবাইল এখনও উদ্ধার সম্ভব হয়নি।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন— কেটু মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, আল-আমিন, শাহজালাল, ফয়সাল হাসান, সুমন ওরফে সাব্বির, রফিকুল ইসলাম আরমান ও শামীম হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক তুহিনের স্ত্রী অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূল সূত্র সেই ভিডিও ধারণকৃত মোবাইল দুটি উদ্ধার করতে পারেনি পুলিশ। তিনি দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। এ ঘটনায় সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও