• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

টেকনাফের সাবেক চেয়ারম্যান স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

  টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০৫:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনের সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এসময় আমিনা খাতুন (৫৩) আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানাসহ তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২০১৯ সালের ২ এপ্রিল মামলাটি করেছিলেন।

দুদকের পিপি মোকাররম হোসাইন বলেন, “সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আমিনা খাতুনকে সাড়ে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশও দেয়া হয়েছে।”

মামলার বিবরণ অনুযায়ী, কক্সবাজার দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া তথ্য বিবরণীতে আমিনা খাতুন ২৬ লাখ ৫৭ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। পাশাপাশি তার আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ১১ লাখ ৪৭ লাখ টাকার অস্থাবর সম্পদের সন্ধান পায় দুদক।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার