• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাদারীপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ০১:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাদাৎ হোসেন সরদার নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ভুরঘাটা-কুন্ডুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ হোসেন বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় আফতাফ আলী সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর থেকে নসিমন চালিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন শাহাদাৎ হোসেন সরদার। ভুরঘাটা এলাকায় আসলে বিপারীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস নসিমনকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে সড়কের খাদে পড়ে যায় নসিমনটি। ঘটনাস্থলেই মারা যায় চালক শাহাদাৎ হোসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে এর আগেই সটকে পড়ে চালক ও ঘাতক বাস। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ গিয়ে আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত শাহাদাৎ হোসেন সরদার তিনি নসিমনে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে সবজি বিক্রি করতেন। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার