• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দোকানের ম্যানেজারের আত্মহত্যা, মালিক কারাগারে

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
বিপ্লব কুমার ঘোষ। ছবি: ভিওডি বাংলা
বিপ্লব কুমার ঘোষ। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলে বিপ্লব কুমার ঘোষ (৪৪) নামের এক ব্যক্তির মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ উঠেছে। আত্মহত্যার প্ররোচণার অভিযোগে থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী। আত্মহত্যাকারী সিরাজগঞ্জের দরগাহ রোড এলাকার মৃত নিখিল ঘোষের ছেলে। 

আসামীরা হলেন টাঙ্গাইল শহরের মেসার্স মোল্লা সন্স এন্ড টিনের দোকানের মালিক আব্দুল হক মোল্লার স্ত্রী মাহমুদা হক কল্পনা (৬০) এবং ব্যক্তিগত গাড়ি চালক বোয়ালীর হাসান আলী (২৬)। 
 
মামলা আরজি থেকে জানা যায়, বিপ্লব ঘোষ দীর্ঘ ১৮ বছর ধরে টাঙ্গাইলের পূর্ব আদালতপাড়ার কেয়া সিনেমা হল সংলগ্ন মেসার্স মোল্লা এন্ড সন্স নামক টিনের দোকানে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। দোকান মালিক অসুস্থ হওয়ায় তিন বছর আগে স্ত্রী মাহমুদা হক কল্পনাকে দোকানের দায়িত্বভার প্রদান করেন।  বিপ্লব ঘোষের নিকট সকল হিসাব নিকাশ বুঝে নেন কল্পনা। পরে বিপ্লব চাকরি ছেড়ে দেন। পরে দোকান বন্ধ করে দেয় মালিক পক্ষ। আসামীরা বিপ্লব ঘোষের কাছে নানা অজুহাতে ৭০/৮০ লক্ষ টাকা দাবি করেন। এনিয়ে উভয়ের মধ্যে বিভিন্ন সময় তর্কবিতর্ক হতো। 

বিপ্লব ঘোষের স্ত্রী কৃষ্ণা সরকার জানান, তার স্বামী আসামীদের নানা চাপে সব সময় টেনশন করতেন। মাহমুদা হক কল্পনা ও ব্যক্তিগত ড্রাইভার হাসানসহ অজ্ঞাত ২-৩ জন বাড়ীতে এসে এবং মোবাইল ফোনের মাধ্যমে টাকার জন্য একাধিকবার ভয়ভীতি- হুমকি দিয়েছেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানসিক চাপে গত ১৭ আগষ্ট দুপুরে টাঙ্গাইল সাহাপাড়ার বাসায় শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। ওরা সব শেষ করে দিয়েছে। আসামীদের উপযুক্ত বিচার চাই তিনি। 

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানবীর আহম্মেদ জানান, আত্মহত্যাকারী বিপ্লব ঘোষের ময়নাতদন্তের পর সৎকার করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে ঘটনার পরদিন ১৮ আগষ্ট থানায় মামলা দায়ের করেছেন। আসামী মাহমুদা হক কল্পনা আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। মামলাটির তদন্ত চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার