• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

টাঙ্গাইলে চিংড়িতে জেলি দেওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৭:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলে চিংড়ি মাছের খোলশের ভেতর জেলি ঢুকিয়ে বিক্রি এবং নকল পণ্য বিক্রির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৭ আগস্ট) শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে ওই অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার পার্ক বাজারের চিংড়ি মাছের খোলশের ভেতর জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে মাছ বিক্রির দায়ে আড়তদার মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা, একই বাজারে মুরগি বিক্রিতে ওজনে কম দেওয়ায় আরশাফকে ১০ হাজার টাকা এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে ‘তাজ কালেকশন’ নামক কসমেটিকসের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, শহরের পার্ক বাজারে চিংড়ি মাছে জেলি দিয়ে মাছ বিক্রিকালে হাতে-নাতে প্রমাণ পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই বাজারে মুরগি বিক্রিতে ওজনে কম দেওয়ায় সতর্কতা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন শহরের টাঙ্গাইল ক্লাবের পেছনে বাটার গলিতে গোপন সংবাদের ভিত্তিতে একটি কসমেটিকসের দোকানে অভিযান চালিয়ে অবৈধ এবং নিষিদ্ধ পণ্য রাখার অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান চালানোকালে টাঙ্গাইল পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)  জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সংবাদকমী মামুনুর রহমান, মাসুদ রানা ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার