• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল ১৭ কিশোর-কিশোরী

  য‌শোর প্রতি‌নি‌ধি
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৮:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ১৭ কিশোর-কিশোরী দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। ভারতে পাচার হওয়াদের মধ্যে ১০ জন কিশোর ও ৭ জন কিশোরী।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

হস্তান্তরকৃতরা হলো- দীপা মনি (১৫), মইন খান (১৩), নুরু আলম(১৫), হৃদয় মন্ডল (১৫), ইমরান শেখ (১৭), মেহেদী হাসান (১৭), নাইদ মোড়ল (১৯), ফয়সাল শেখ (১৩), রানা (১৭), মালিকা রানী (১৭), শামীমা আক্তার(১৪), শারা জান্নাত (১৮), ইমু খাতুন (১৪), মিথিলা আক্তার (১৭), সায়েম জোমাদ্দার (১০), কোমল সর্দার (২১) ও নুরজাহান খাতুন (১৮)।

তারা চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, গোপালগঞ্জ, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, খুলনা, নড়াইল, লালমনিরহাট, কিশোরগঞ্জ, রাঙামাটি, পাবনা, বাগেরহাট ও নওগাঁ জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, ভালো কাজের আশায় তিন বছর বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে মুম্বাই ও চেন্নাই গিয়েছিল। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের তিনটি এনজিও সংস্থা কিশলয় হোম, সুকর্না হোম, লিলুয়া হোম তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বুধবার বিকেলে তারা দেশে ফিরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তিনটি এনজিও সংস্থা- জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর, মহিলা আইনজীবী সমিতি তাদেরকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর জাওয়াদুল করিম জানান, ফেরতদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও