• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

টাঙ্গাইলে যুবদল নেতার কানের পর্দা ফাটানো এসআই প্রত্যাহার

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৮:৩১ পি.এম.
শেয়ার করুন 0
যুবদল নেতা আমিনুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
যুবদল নেতা আমিনুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের গোপালপুরে যুবদল নেতাকে ডেকে নিয়ে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটানোর ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) রাসেলকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। মঙ্গলবার রাতেই অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) রাসেলকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে গোপালপুর থানার ওসির কক্ষে স্থানীয় একটি জমি সংক্রান্ত ঘটনা নিয়ে বিএনপি নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক বসে। সেখান থেকে যুবদল নেতা আমিনুল ইসলাম ও এসআই রাসেলকে বের করে দেয়া হয়। রাসেল অন্য একটি কক্ষে আমিনুলকে নিয়ে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করেন। পরে আহতবস্থায় যুবদল নেতা আমিনুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত  চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

আমিনুল ইসলাম উপজেলার আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

যুবদল নেতা আমিনুল ইসলাম বলেন, ‘আমি কানে শুনতে পাচ্ছি না। সিনিয়র নেতারা অনুমতি দিলে পুলিশের বিরুদ্ধে মামলা করব।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও