• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নলছিটিতে বৈধ ইটভাটা'র অনুমোদন পেলো মেসার্স শুকতারা ব্রিকস

  ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৫:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারিভাবে অনুমোদনপ্রাপ্ত একমাত্র ইটভাটা হিসেবে লাইসেন্স পেয়েছে মেসার্স শুকতারা ব্রিকস। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২৪ আগস্ট ২০২৫ থেকে ২৩ আগস্ট ২০২৮ পর্যন্ত তিন বছরের জন্য লাইসেন্স প্রদান করা হয়েছে।

লাইসেন্সধারী বৈধ ইট ভাটার মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মোঃ কবির হোসেন জোমাদ্দার। ভাটাটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন ও সুবিদপুর ইউনিয়নের  সরমহল ও পূর্ব গোদন্ডা মৌজায় অবস্থিত। পরিবেশের ছাড়পত্র, ইট প্রস্তুত লাইসেন্স, বিএসটিআই,ট্রেড লাইসেন্স, আয়কর, ফায়ার ব্রিগেড লাইসেন্স, কারখানা লাইসেন্স সহ সকল প্রকার বৈধ লাইসেন্স স্বয়ং সম্পূর্ণ ব্রিকস টি। 

লাইসেন্সে উল্লেখিত শর্ত অনুযায়ী ভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করা যাবে না, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা চালু করা যাবে না এবং আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ নির্ধারিত সীমার মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। শর্ত ভঙ্গ হলে কর্তৃপক্ষ যে কোনো সময় আইন অনুযায়ী লাইসেন্স বাতিল করতে পারবেন।

এ বিষয়ে মেসার্স শুকতারা ব্রিকসের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী কবির জোমাদ্দার বলেন, নলছিটি উপজেলায় বর্তমানে একমাত্র বৈধ লাইসেন্সধারী ইটভাটা হলো শুকতারা ব্রিকস। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সকল ঠিকাদার ও জনসাধারণকে বৈধ ও অনুমোদিত পণ্য ক্রয়ের জন্য অনুরোধ জানাই।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, নলছিটি উপজেলায় এটি ছাড়া আর কোনো ইটভাটা ২০২৫ সালে অনুমোদনপ্রাপ্ত নয়। ফলে শুকতারা ব্রিকসই বর্তমানে উপজেলার বৈধ লাইসেন্সধারী ইটভাটা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও