• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এখন মানুষ জামায়াতের দিকে তাকিয়ে আছে: মুজিবুর রহমান

  নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৫:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

সকল সরকারই ইসলামের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। তাই এখন মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নেত্রকোণা জেলা পাবলিক হল মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জীবন দিয়ে হলেও এদেশে কুরআনের আইন বাস্তবায়ন করব। আমরা চেষ্টা করছি ইসলামের পক্ষে একটি ভোট বাক্স দেওয়ার। নির্বাচনী তফসিল ঘোষণা হলে এটি বাস্তব রূপ নেবে, ইনশাআল্লাহ।”

তিনি পিআর (Proportional Representation) পদ্ধতি অনুসারে নির্বাচনের প্রসঙ্গে বলেন, “দেশের সকল মানুষের ভোটের মূল্যায়ন করার জন্য উত্তম পদ্ধতি হলো পিআর। এক শতাংশ ভোট পাওয়া দলও মূল্যায়ন পাবার সুযোগ পাবে। বর্তমান ব্যবস্থায় যারা ২৫ শতাংশ ভোট পায়, অন্যরা ২৪ বা ২৩ শতাংশ পেলেও তারা সরকারে ভূমিকা রাখতে পারে না। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও জাতির ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তা জামায়াতের আমিরের দাবি। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই আমরা নির্বাচনে যাব। কোনো ভোট ডাকাতের হাতে দেশ ছাড়ব না। ভোটকেন্দ্র ও ভোট বাক্স নিরাপদ রাখতে হবে। জামায়াত এদেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেবে।”

রুকন সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, নেত্রকোণা-৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, নেত্রকোণা-৩ আসনে মো. দেলোয়ার হোসেন সাইফুল, নেত্রকোণা-৫ আসনে অধ্যাপক মাছুম মোস্তফা এবং নেত্রকোণা-১ আসনে অধ্যাপক মাওলানা আবুল হাসিম। এছাড়া জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন।

পুরো জেলা থেকে প্রায় ৬ শতাধিক পুরুষ ও নারী রুকন সম্মেলনে অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার