• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কালকিনি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা: ইয়াসমিন আক্তার। 

উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন পতিত জমি ও অফিস প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, কালকিনি আনসার ও ভিডিপি অফিসার মো: রবিউল ইসলাম, কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংক এর ব্যাবস্থাপক মো: হেজাজ খানসহ ইউনিয়ন দলনেতা ও আনসার ও ভিডিপি সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রবিউল ইসলাম জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ প্রকৃতি গড়ে তুলতে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার