• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

তানোরের পুকুরপাড়ে বস্তায় আদা চাষে কৃষকদের সাফল্য

  রাজশাহী ব্যুরো
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৫:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজশাহীর তানোরে কৃষি জমির বিকল্প ব্যবহার হিসেবে পুকুরপাড়, বাড়ির আঙিনা কিংবা ফাঁকা জায়গায় বস্তায় আদা চাষ করে নজরকাড়া সাফল্য পেয়েছেন তরুণ উদ্যোক্তারা। কৃষি বিভাগের পরামর্শে ও কারিগরি সহায়তায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই চাষ পদ্ধতি এখন রীতিমতো জনপ্রিয় হয়ে উঠছে।

উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের শিলিমপুর গ্রামের দুই তরুণ কৃষি উদ্যোক্তা একরামুল হক ও আব্দুল মালেক তাঁদের পুকুরপাড়ের পতিত জায়গায় দুই হাজারেরও বেশি বস্তায় আদা চাষ করেছেন। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজিজুর রহমানের কারিগরি সহায়তায় তারা এই পদ্ধতিতে চাষ শুরু করেন। ফলন আশানুরূপ হওয়ায় তাঁরা বাণিজ্যিকভাবে চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন।

তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় পরীক্ষামূলকভাবে প্রায় ৩৬ হাজার ২৫০ বস্তায় আদা চাষ হচ্ছে। এর মধ্যে—চাঁন্দুড়িয়া ইউনিয়নে ৭ হাজার ৫০০ বস্তা, কলমা ইউনিয়নে ৪ হাজার ৮০০ বস্তা, তালন্দ ইউনিয়নে ৫ হাজার ৫০০ বস্তা, বাঁধাইড় ইউনিয়নে ২ হাজার ৫০০ বস্তা, কামারগাঁ ইউনিয়নে ৪ হাজার ১৩০ বস্তা, পাঁচন্দর ইউনিয়নে ২ হাজার ৯৫০ বস্তা, সরনজাই ইউনিয়নে ৪ হাজার ২৫০ বস্তা আদা চাষ হচ্ছে। এছাড়া, তানোর পৌরসভায় ২ হাজার ৫০ বস্তা ও মুন্ডুমালা পৌরসভায় ২ হাজার ৫৭০ বস্তা আদা চাষ হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, একটি বস্তায় আদা চাষে গড়ে ৫০ টাকা খরচ হয়। ভালো পরিচর্যা থাকলে প্রতি বস্তা থেকে দেড় কেজি পর্যন্ত আদা পাওয়া যায়। বাজার দরে প্রতি কেজি আদা বিক্রি হলে চাষিরা বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত লাভ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মদ বলেন, “বস্তায় আদা চাষ একটি সহজ, সাশ্রয়ী এবং জায়গা সাশ্রয়ী প্রযুক্তি। পুকুরপাড়, ছাদ, বাড়ির ফাঁকা জায়গা—সবখানেই এই পদ্ধতিতে আদা চাষ সম্ভব। পরিচর্যাও কম লাগে এবং আগাছার ঝামেলা নেই।”

কৃষি উদ্যোক্তা সুমন কুমার মজুমদার জানান, “এই পদ্ধতিতে চাষ করা খুব সহজ। কম খরচে, কম জায়গায় চাষ করা যায়। তাই নতুন উদ্যোক্তাদেরও আগ্রহ বাড়ছে।”

এই সফলতা দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মডেলকে অন্য উপজেলা ও জেলায় ছড়িয়ে দিতে উদ্যোগ নিচ্ছে।

সম্প্রতি বস্তায় আদা চাষ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, রাজশাহী জেলা উপ-পরিচালক উম্মে ছালমা এবং তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ। তাঁরা নতুন এই চাষ পদ্ধতির সম্ভাবনা ও বিস্তারের বিষয়ে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তারা আশা প্রকাশ করে বলেন, স্বল্প খরচে, অপ্রচলিত জায়গায় বস্তায় আদা চাষ—তানোরের কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। কৃষকদের উদ্যোগ এবং কৃষি বিভাগের সহায়তায় এই পদ্ধতি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার