• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

  শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০১:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একসাথে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনা শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চরে ঘটে। সংঘর্ষের ফলে ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। 

হাইওয়ে পুলিশ জানায়, ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পাঁচ্চরে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এর কিছু দূরত্বে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। পরে নড়াইল এক্সপ্রেসের একটি বাস ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে এবং সাকুরা পরিবহনের একটি বাস নড়াইল এক্সপ্রেসের বাসটির সঙ্গে সংঘর্ষ করে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত চারটি বাস পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার