• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

জুলাই শহিদের স্মরণে ইবি ছাত্রদলের স্মরণ সভা

  ইবি প্রতিনিধি
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৪:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহিদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র করিডোরে এ অনুষ্ঠান শুরু হয়। 

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের  সঞ্চালনায় ও আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, ইবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান। 

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান।

সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ বলেন, ‘৫ আগস্টের পরবর্তী আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের কোনো ভুল হলে শুধরাই দিবেন। আমাদের কোনো কর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি, মব সৃষ্টি ও হল দখলে জড়িত না। আমাদের শিক্ষকরা সেই শিক্ষা দেয়, সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি আমরা। গতকাল নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাপা সহ অতিউৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত গ্রেফতার করার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়া আমাদের ক্যাম্পাসের মেধাবী শিক্ষার্থী সাজিদ হত্যার ঘটনায় যে দলই জড়িত থাকুক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে।’

জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, '১৭ বছর ধরে যে ফ্যাসিজম জগদ্দল পাথর আমাদের ওপর ছিল সেটা সরিয়ে নিয়েছে এই ছাত্র সমাজ। এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তার পালিয়ে যাওয়ার ইতিহাসটা বিরল। যে সময়টুকু পেয়েছে তার নিকট আত্মীয়দের কাছে পালানোর সুযোগ করে দিয়েছে। সে এমন একজন আওয়ামী নেতা যে নিজের কথা চিন্তা করে এবং কর্মীদের কথা ভাবে না। তাকে আমি ঘৃণা করি। তার পিছনে যে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে তাদের কথা সে চিন্তা করেনি। তাদের কী হবে যা এখন হচ্ছে, এই হচ্ছে আওয়ামী লীগ।'

তিনি আরো বলেন, 'বিএনপি এই রাজনীতি করে না। বরং বিএনপি প্রতিটি ছাত্রদলের কর্মীকে নিজেদের সন্তান মনে করে। বিএনপি তাদের নিজেদের আদর্শে চলে, এবং তাদের কৃতিত্ব ভাগ নিতে চান না। এই দল চিন্তা করে যে, বিএনপির যে অবদান সেটা জনগণ বিচার করবে। এটাই বিএনপির বড় আদর্শ।'

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও