• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

  নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ২য় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকালে ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে ভাদ্রা স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করে। খেলায় খোকন ফুটবল একাডেমিক, মানিকগঞ্জ ও ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব, সিরাজগঞ্জ এই দুটি দল অংশ গ্রহণ করে। বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সম্মানিত চেয়ারম্যান (অব:) অধ্যাপক ডা: মো. সানোয়ার হোসেনের এর সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক যুগ্ম-আহবায়ক  মীর আবুল কালাম আজাদ। খেলাটি উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি পরিচালক মুহাম্মদ মনোয়ার হোসেন। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিয়া ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ মো. শাহিনুর রহমান (শাহিন)। আরো উপস্থিত ছিলেন, সাভার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আলম ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী অশ্বিনী বাবু, আব্দুল জলিল মিয়া, শ্রী দিলিপ দাম, সমাজ সেবক নুরুল হুদা শাহিন, ভাদ্রা ইউপি সদস্য বেল্লাল সরদার প্রমুখ। 

সার্বিক সহযোগীতায় ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ (চঞ্চল)। খেলায় খোকন ফুটবল একাডেমিক মানিকগঞ্জ কে ০-১ গোলে হারিয়ে ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব সিরাজগঞ্জ বিজয়ী হয়। খেলাটি উপভোগ করতে দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে উপস্থিত হন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও