• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

অর্থকষ্টে গয়না বিক্রি করতে হয়েছিল : অপু বিশ্বাস

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন নিজের ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা নিয়ে। তবে ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীকে ঘিরে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছিলেন অপু।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছেন, আজ তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হলেও একসময় চরম অর্থকষ্টের মুখোমুখি হয়েছিলেন। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরার সময় একেবারেই হাতে টাকা ছিল না তার।

অপু বলেন, “তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে তারা কীভাবে হিসেব করে চলেন। সেই সময় থেকেই আমি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করছি।”

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস

অর্থকষ্ট সামাল দিতে নিজের সোনার গয়নাও বিক্রি করতে হয়েছিল বলে জানান তিনি। অপু বলেন, “আমি সোনার গয়না খুব পছন্দ করতাম। নিয়মিত সিনেমা করার সময় দেশে-বিদেশে পছন্দ হলেই কিনতাম। কিন্তু কখনো ভাবিনি এই গয়নাগুলোই একদিন বিপদে কাজে লাগবে। তখন অনেকগুলো গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পেয়েছিলাম, যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম।”

এরপর ধীরে ধীরে কাজে ফিরে নিজেকে গুছিয়ে নিয়েছেন বলে জানান এই নায়িকা।

২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে অপুর। তবে আলোচনায় আসেন ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত ব্যবসাসফল ছবি কোটি টাকার কাবিন দিয়ে। এর পর থেকে একসঙ্গে তারা রাজনীতি, পাখী, চাচ্চু, শত্রু আমার, মনের সাথে যুদ্ধ, মায়া: দ্য লাভ, দুই পৃথিবীসহ ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন।

অপু বিশ্বাসকে ঢালিউডের ‘নায়িকা নম্বর ওয়ান’ হিসেবেও অভিহিত করা হয়। ২০১০-এর দশকে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সবার আগে বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল