• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: একে একে মারা গেলেন ৭ জন

  সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৫:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন দাঁড়িয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা হাসান গাজীর শ্যালিকা আসমা (৩২) মারা যান। এর আগে একই দিন সকালে মারা যান হাসান গাজীর স্ত্রী সালমা বেগম (৩০) এবং দুপুরে মারা যান তার স্বামীর ভাতিজি ও কলেজছাত্রী তানজিলা আক্তার তিশা (১৭)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে যাওয়ায় শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। দুপুর ১২টার দিকে মারা যান তানজিলা আক্তার তিশা। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল। আর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসমা।
 
নয়জন দগ্ধ ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হলো। তারা হলেন- ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, নানী তাহেরা আক্তার (৫৫), হাসান গাজী (৪০), শিশু কন্যা জান্নাত (৪), হাসানের স্ত্রী সালমা বেগম (৩০), আসমার কলেজ পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার তিশা (১৭), তিশার মা ও হাসানের শ্যালিকা আসমা (৩২)।

হাসান গাজীর ১১ বছরের কন্যা মুনতাহা এখনো হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত ৩:৩০টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় খন্দকার ভিলা নামের একটি বাড়ির ভাড়াটিয়া কক্ষে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও