• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বেরীবাইদ ইউনিয়নে উদ্বোধন হলো ইয়াংস্টার স্পোটিং ক্লাব

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ৩১ আগস্ট ২০২৫, ১২:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের সৈয়দআলী বাজারে “ইয়াংস্টার স্পোটিং ক্লাব”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

তরুণদের বিনোদন, খেলাধুলা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে গঠিত এ ক্লাব স্থানীয়ভাবে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন করেন বেরীবাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক সরকার।

৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আয়নাল হক এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা যুবদল নেতা মো: খলিল মন্ডল। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানান।

বক্তারা বলেন, “ইয়াংস্টার স্পোটিং ক্লাব তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তারা আরো উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ শুধু বিনোদনেরই নয়, বরং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে, তরুণদের নেতৃত্বগুণ বিকাশে এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করতেও সহায়ক হবে।

স্থানীয় তরুণরাও এ ক্লাবের উদ্বোধনে ব্যাপক উৎসাহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার