• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৫০ জন

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মাত্র ১২০ টাকার পোস্টাল অর্ডার জমা দিয়েই মেধা তালিকায় চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ৫০ জন প্রার্থী। এছাড়া আরও ১০ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে নিয়োগ কমিটির সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে জুন-২০২৫ এ বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদে টাঙ্গাইল জেলা থেকে মোট ৩ হাজার ৩১২ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক যাচাই–বাছাই শেষে ১ হাজার ৫৫১ জনকে শারীরিক মাপ ও কাগজপত্র পরীক্ষায় যোগ্য বিবেচনা করা হয়।

পরবর্তী ধাপে ১ হাজার ২৫৪ জন প্রার্থী শারীরিক সহনশীলতা পরীক্ষার সুযোগ পান। সেখান থেকে ৭৬৭ জন লিখিত পরীক্ষার যোগ্য হন। গত ২৩ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৭৫৭ জন অংশ নেন, যার মধ্যে ৮৬ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে ৫০ জনকে নিয়োগের জন্য এবং ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

ফলাফল ঘোষণার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মুখে মিষ্টি তুলে দেন। নির্বাচিতরা দেশসেবায় দায়িত্বশীল হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় এসপি বলেন, “শতভাগ স্বচ্ছতার সঙ্গে টাঙ্গাইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার