• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজৈরে মতবিনিময় সভা

  রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মিট এন্ড ইট হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক জীবন বোস। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা প্রবীর সাহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাদেব সূত্রধর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়ন্ত হালদার, যুগ্ম আহ্বায়ক হরি সাধন দত্ত, যুগ্ম আহ্বায়ক যুগল বোস, যুগ্ম আহ্বায়ক বিপ্লব ঘোষ, যুগ্ম আহ্বায়ক সনজীব কুমার দাসসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এবারের দুর্গা পূজা হবে ভাবগাম্ভীর্যের সাথে উৎসবমুখর পরিবেশে। কোনো অপসংস্কৃতি যেন আমাদের পূজার আনন্দকে ম্লান করতে না পারে, সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারের দুর্গা পূজা উদযাপন করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব বিমল দেবনাথ।

ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার