• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ পালন

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিম ও ফুলগাছ রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন। তিনি বলেন, “নানা সংগ্রামী ইতিহাস অতিক্রম করে বিএনপি ৪৭ বছরে পদার্পণ করেছে। দেশের সংকটময় সময়ে যখন শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বহু দলীয় গণতন্ত্র ফিরে আসে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের লড়াইয়ে বিএনপি সব সময় জাতির হাল ধরেছে।”

ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফেন হোসেন শান্ত বলেন, “বিএনপি একটি ইতিহাস ও ঐতিহ্যবাহী দল। দেশ যখনই সংকটে পড়েছে, গণতন্ত্র ও মানবাধিকার হরণ হয়েছে, তখনই বিএনপি দেশের মানুষের মুক্তির জন্য নেতৃত্ব দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফখরুদ্দিন–মইনুদ্দিন শাসনকাল এবং দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে বিএনপি সব সময় সামনের সারিতে থেকেছে।”

তিনি আরও বলেন, “এই ঐতিহ্যবাহী দল কখনোই আদর্শ, গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের মানুষের অধিকার থেকে সরে যায়নি।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিহাব,রকি, মোসারেফ, তৌসিফ, আজমাইন সাকিব, মাহামুদ ইমরান প্রমুখ

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার