• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

মুকসুদপুরের মুসলমানের জমিতে মন্দির নির্মাণের অভিযোগ

  রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজৈর উপজেলার পার্শ্ববর্তী মুকসুদপুরের গোহালা ইউনিয়নের গোহালার বাজার সংলগ্ন মুসলমান মালিকের জায়গায় মন্দির নির্মাণের কাজ শুরু করায় অভিযোগ উঠেছে। তবে মন্দির নির্মাণকারী বলছে তার মামা তাকে থাকতে দিয়ে ভারতে চলে গেছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। 

জানা যায়,  গোহালা বাজারের পাশে গোহালা মৌজার সারে ১০ শতক জমি শ্রীযুতপুর গ্রাম নিবাসী এম এ খায়ের মোল্লা (বাচ্চু) জমির মালিক নিতাই চন্দ্র সাহা, শ্যাম সুন্দর সাহাদের নিকট হতে রেজিস্ট্রি দলিলে ক্রয় করে নামজারি ও খাজনাদি পরিশোধ করে আসছেন। পূর্বের মালিকদের ভাগিনা মনোরঞ্জন সাহা উক্ত জমিতে মামাদের আশ্রয়ে বসবাস করে আসছিল। জমি বিক্রয় হয়ে যাওয়ার পরে সে বাড়ি না ছেড়ে ছলেবলে উক্ত জমি স্থায়ী দখলের উদ্দেশ্যে পাকা মন্দির ঘর নির্মাণ শুরু করে।  

বর্তমান মালিক এম এ খায়ের মোল্লা (বাচ্চু) জানান, স্থানীয় কিছু দুষ্কৃতিকারীদের সহযোগিতায় আমার উক্ত ক্রয়কৃত জায়গা অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মন্দির বানানোর পায়তারা করছে। আমি বিষয়টি সিন্দিয়াঘাট ফারিকে জানালে এ এস আই মনির হোসেন গিয়ে জমি দখল করে মন্দির বানানো থেকে বিরত থাকতে বলেন। 

সিন্দিয়াঘাট পুলিশ ফারির এ এস আই মনির হোসেন জানান, আমরা বিষয়টি অবহিত হয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলে আসছি। 

মন্দির নির্মাণকারী মনোরঞ্জন সাহা জানান, আমি পরিবার নিয়ে প্রায় ৫০ বছর যাবত এখানে বসবাস করছি। তবে জায়গাটি আমার নামে রেকর্ড না হওয়ায় রেকর্ড সংশোধনের মামলা আদালতে চলমান। পুজা করার জন্য মন্দির নির্মাণ করছি। তবে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও