• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

যোগানিয়া অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  নড়াইল প্রতিনিধি
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যোগানিয়া-নলামারা এলাকায় অজ্ঞাতপরিচয় এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। নিহত কিশোরীর পরিচয় এখনও শনাক্ত হয়নি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবার পাশে মরদেহটির সন্ধান পান। পরে নড়াগাতী থানার পুলিশকে খবর দিলে থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে কচুড়িপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।

নড়াইলের নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এটি একজন কিশোরীর মরদেহ, বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর হবে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।”

স্থানীয়রা জানান, ডোবার পাশে দুর্গন্ধ ছড়ালে প্রথমে তারা ভেবেছিলেন কোনো পশুর মৃতদেহ পড়ে আছে। পরে কচুড়িপানার ভেতর থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ শনাক্তকরণের জন্য পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের চিহ্নিত করতে তৎপরতা চলছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার