• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বাঁশখালী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পি.এম.
শেয়ার করুন 0
পিপি রাজ্জাক। ছবি: ভিওডি বাংলা
পিপি রাজ্জাক। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে আগুন লেগে ৫টি বসতঘর পুড়ে যাওয়া পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা 
প্রদান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছমদ মিয়ার বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এডভোকেট পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহ ত্রাণ সহায়তা প্রদান করেন। 

পিপি রাজ্জাক বলেন, শেখেরখীল ইউনিয়নে আগুন লেগে ৫টি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার খবরটি গতকাল পাওয়ার সাথে সাথে আজ আমি ছুটে এসেছি।

আমরা তারেক রহমানের নির্দেশনানুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ প্রদান করি। এ সামান্য টিন ও নগদ অর্থ এ পরিবারগুলোর এত বড় ক্ষয়ক্ষতি পূরণ সম্ভব হবেনা। তবে আমরা তাদের এ ক্ষয়ক্ষতি লাঘবে যতটুকু সহযোগীতা প্রয়োজন আমরা এ সহযোগীতা করে যাবো। যাতে দ্রুত তারা এ ক্ষয়ক্ষতি পুষিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। 

এসময় উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নান, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ রাছেল, সৈয়দ নুর, শেখেরখীল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুবেল, মহিলা ইউপি সদস্য শামশুজ্জামান, মোঃ ইউসুফ চৌধুরী, এহসান হাবিব, ফায়েজ, ছাত্র নেতা রাফি, মোঃ কফিল, জকরিয়া, ব্যাংক কর্মকর্তা শাহেদুল কবির, জহির, মনিরুল্লাহ ও রাকিব সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত বুধবার দুপুরে শেখেরখীলের ৯নং ওয়ার্ড সমদ বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে মো. ছগির, জাফর আহমদ, মাওলানা ওসমান ও ফজল কাদেরের ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও