• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশু চুরি

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিন মাসের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু মারিয়াম ওই এলাকার মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।
 
স্বজন ও এলাকাবাসীর দাবি, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানুন আক্তার। রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অচেতন করে শিশু কন্যাটিকে নিয়ে যায়। পরে দুপুরে জ্ঞান ফিরে কানুন একা ঘরে ফেরেন। বিষয়টি জানাজানি হলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পুলিশকে খবর দেন।
 
প্রতিবেশীরা বলেন, মেয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে একা ফিরে আসা অত্যন্ত দুঃখজনক। এটি অজ্ঞান পার্টির কাজ হতে পারে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।
 
শিশুটির বাবা মাওলানা রফিকুল ইসলাম বলেন, আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমি আমার আদরের মেয়ের খোঁজ চাই। একইসঙ্গে অপরাধীদের বিচারও চাই।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। শিশুটির মা নিজে ঘর থেকে বের হন এবং একা ফেরেন। সেই সময়ের মধ্যে কী ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে একাধিক টিম কাজ করছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার