• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

পাংশায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু সমর্থিতদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় এ উপলক্ষে পাংশা রেলওয়ে স্টেশন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এ,আর মাহমুদুল হক রোজেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শওকত আলী সরদার, বিএনপি নেতা মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিধান কুমার বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. সেলিম সরদার প্রমুখ।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফজলুল হক টুকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ খান, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া, উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম,এ জিন্নাহ, পাট্টা ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক মুরাদ, পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন মুরাদ, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি পাংশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও