• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গৌরীপুরে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গৌরীপুরে কথিত ফেসবুক সাংবাদিক হুমায়ুন কবির সুমনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাবিবুর রহমান জনি। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে গৌরীপুর প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে হাবিবুর রহমান জনি বলেন, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় একটি প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে সুমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অশোভন আচরণ, ভিডিও ধারণ ও টাকা দাবি করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা সুমনকে বসিয়ে রাখে। এ ঘটনার সঙ্গে তিনি বা তার পরিবার জড়িত না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুমন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুমনের পরিবার ও তাদের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে সুমন ওই ঘটনার সুযোগ নিয়ে ষড়যন্ত্রমূলক মামলা করেন। মামলার (নং-১৭৭) মাধ্যমে তার ছোট ভাই রেজাউল করিম পনিরসহ চারজনকে আসামি করা হয়। অথচ অনেক আসামি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না। বর্তমানে তার ভাই পনির কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরবর্তীতে সুমন থানায় একটি জিডি (নং-১৯৩৮, তাং-২২/০৮/২৫) দাখিল করে মিথ্যা অভিযোগ আনেন যে জনি তার বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়েছেন। সেই জিডির কপি আদালতে উপস্থাপনের পর তার ভাইয়ের জামিন নামঞ্জুর হয়।

হাবিবুর রহমান জনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনো তদন্ত ছাড়াই শুধু জিডির ভিত্তিতে যদি মানুষের জীবনের এত বড় ক্ষতি হয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?”

তিনি আরও অভিযোগ করেন, সুমন টাকার বিনিময়ে সংবাদ তৈরি, মিথ্যা প্রচার এবং মামলা করিয়ে মানুষকে হয়রানি করেন। এর আগেও তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে জনি ও তার পরিবার নিজেদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি গৌরীপুর থানা প্রশাসন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতা ও সর্বস্তরের জনগণের কাছে তাদের ওপর করা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার