• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পাকুন্দিয়ায় বিএনপি নেতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি বলেন, ওই বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ, এর বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। 

এ সময় জালাল উদ্দিন বলেন, কিশোরগঞ্জের আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জামিনে বের হয়েছেন, তারা সবাই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আওয়ামী লীগ নেতা হাজী মকবুলও হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। আমার কাছে সব ডকুমেন্টস আছে। মিথ্যা অভিযোগ করলেই সেটা সত্যি হয়ে যায় না।

তিনি বলেন, “ভিপি কামাল রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দিয়েছেন। আমি আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”

এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি অ্যাডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল, এপিপি অ্যাডভোকেট আরিফুল রহমান সেলিম, অ্যাডভোকেট মাজহারুল হক, অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, অ্যাডভোকেট আরিফুল ইসলাম চঞ্চল, অ্যাডভোকেট কোভিদ হোসেন সুমন, অ্যাডভোকেট জামাল উদ্দিন খান মার্শল, অ্যাডভোকেট ম. সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাহ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিপি কামাল অভিযোগ করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান পিপি জালাল উদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতারা টাকার বিনিময়ে জামিন পাচ্ছেন। তিনি দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী মকবুল হোসেনকে জামিন করাতে ১০ লাখ টাকা লেনদেন হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার