• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

  সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে হৃদরোগে (হার্ট অ্যাটাক) স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্দানিয়া গ্রামের ছায়দুল হক (৫৯) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ভেতরেই তার স্ত্রী বিবি মরিয়ম (৫৫) স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দা জুয়েল জানান, বিবি মরিয়ম দীর্ঘ ১০ বছর ধরে দৃষ্টিহীন ছিলেন। স্বামীর হাত ধরে চলাফেরা করতেন। স্বামীর মৃত্যু তিনি সহ্য করতে পারেননি। স্বামীর মরদেহ নিয়েই ফেরার পথে মারা যান তিনি।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব টিপু বলেন, এ দম্পতির ৬ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ছায়দুল হক মারা যান এবং প্রায় ১০ মিনিট পর স্ত্রী মরিয়মও মৃত্যুবরণ করেন। শুক্রবার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার