• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কুনারে উদ্ধার করা হচ্ছে পুরুষদের, বঞ্চিত নারীরা

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে গত ৩১ আগস্ট রাতে ৬ মাত্রার ভূমিকম্পের সঙ্গে দু’টি আফটার শকের ফলে অন্তত ২,২০০ জন নিহত এবং ৩,১২৪ জন আহত হয়েছেন। প্রায় ৬,০০০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। নিহত ও আহতদের মধ্যে বড় অংশ নারী ও শিশু।

উদ্ধার তৎপরতা শুরু হলেও অভিযোগ উঠেছে, উদ্ধারকর্মীরা প্রধানত পুরুষদেরই উদ্ধার করছেন। তালেবান শাসিত আফগানিস্তানে অপরিচিত পুরুষ ও নারীর মধ্যে শারীরিক সংস্পর্শ কঠোরভাবে নিষিদ্ধ। ফলে পুরুষ উদ্ধারকর্মীরা আহত নারীদের ধ্বংসস্তূপ থেকে তোলায় ভয় পান।

নিহত ও আহত নারীদের সংখ্যা এখনও স্পষ্ট নয়। যারা অল্পসংখ্যক নারী উদ্ধার করা হচ্ছে, তাদেরও হাসপাতাল নেওয়া হচ্ছে না, কারণ হাসপাতালে নারী চিকিৎসকের সংখ্যা খুব কম। জাহরা হাগপারাস্ত নামের এক নারী চিকিৎসক জানিয়েছেন, অনেক গর্ভবতী নারী আহত থাকলেও তারা চিকিৎসা পাচ্ছেন না।

আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে বের করে দেওয়ার পর, বহু নারী চিকিৎসকও চাকরিচ্যুত হয়েছেন। ভূমিকম্পের পর দুর্গত নারীদের চিকিৎসা দিতে আগ্রহী নারীদের অনুমতি তালেবান সরকার দিচ্ছে না।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ডিডব্লিউ

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু