• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জলঢাকার সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার

  নীলফামারী প্রতিনিধি
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
সাদ্দাম হোসেন পাভেল-ছবি সংগৃহীত
সাদ্দাম হোসেন পাভেল-ছবি সংগৃহীত

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জলঢাকা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, গত বছরের জুলাই মাসে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢাকাসহ জলঢাকা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি গ্রেপ্তার হলেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল জলঢাকা বাজার এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল, সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা ও এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোরা ও চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালানো হয়।

হামলায় মামলার বাদী ইয়াছিন আলী গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ৮ অক্টোবর নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার এফআইআর দাখিলের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাতনামা আরও এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার