• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন লুৎফর রহমান। এছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসেল উদ্দিন বাবু। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় এ তথ্য জানিয়েছেন জেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশন আইনজীবি আলহাজ্ব আব্দুল মজিদ। তিনি বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ভোটের মাধ্যমে অনু্ষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মোট ৭৮১ ভোটারের মধ্যে অনুপস্থিতি ভোটারের সংখ্যা ৬। ভোটে গরুর গাড়ী মার্কায় প্রতীকে ৫৪৬ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাফিজুর রহমান ছাতা মার্কায় ভোট পেয়েছেন ২২৭টি।

তিনি আরো বলেন, মই মার্কা প্রতীকে ৪২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শাতিল মাহামুদ মটর সাইকেল প্রতীকে ২৭০ ভোট এবং আনারস মার্কা প্রতীকে ৭৫ ভোট পেয়েছেন খোন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। এছাড়াও হরিণ প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল উদ্দিন বাবু ও ২ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম ( জিলাল)। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিদুর রহমান মোরগ প্রতীকে ১০৮ ভোট এবং নজরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৮৭ ভোট পেয়েছেন।

এরআগে, সকাল ১১ টায় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের তালেতালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, নানা জল্পনা কল্পনা শেষে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন ভোটাররা। নতুন কমিটি সকল বিভেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার