• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুড়িগ্রামে দেখা মিললো বিরল প্রজাতি চার পা-ওয়ালা কানি বকের

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পাওয়ালা কানি বকের দেখা মিলেছে।বকটির দু পা স্বাভাবিক থাকলেও অন্য পা দুটি অস্বাভাবিক আকারের ছোট।চার পা-ওয়ালা কানি বকের এমন খবর পেয়ে প্রতিদিন লোকজন ছুটে আসছে বকটি দেখতে।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের ক্ষুদ্র হাড়িপাতিল ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদের বাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানান,হাড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ।পেশার তাগিদে উপজেলার শহর গ্রাম গঞ্জে ছুটে বেড়ান তিনি।প্রতিদিনের মত গত বুধবার হাড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ।পুকুড় পাড়ের রাস্তার দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাড়িয়ে থাকতে দেখে কাছে যান।হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অনান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি।একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাড়িয়ে আছে বকটি।কৌশলে নিজ হাত দিয়ে ধরে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখেন বকটিকে।চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভীড় করছেন।

দর্শনার্থী মোঃ আজগর আলী (৬০) জানান,এ বয়সে অনেক বক চোখে পড়েছে। চার পাওয়ালা বক কখনও দেখি নাই।সবই আল্লাহু পাকের ইচ্ছে।

আব্দুর রশিদ জানান,বকটি প্রথমে দেখে আমি অবাক হই।আমার খু্ব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি।বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি।বকটির বেশ যত্ন নেয়া হয় বলে জানান তিনি।

ফুলবাড়ি প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক বলেন,এটি একটি দেশি প্রজাপতি বক।গ্রামের মানুষজনের কাছে কানি বক বলে পরিচিত।জন্মগত ত্রুটির কারনে এমনটি হয়েছে বলে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার